প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২০, ৫:৫৪ এ.এম
শেষ ষোলোয় ইউভেন্তুস

ক্রিস্তিয়ানো রোনালদো পথ দেখালেও আগেভাগে নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া হতে বসেছিল। অনেক সুযোগ নষ্টের পরও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে ইউভেন্তুস। আলভারো মোরাতার যোগ করা সময়ের গোলে ফেরেন্সভারোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। মির্তো উজিনির গোলে পিছিয়ে পড়া ইউভেন্তুসকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরান রোনালদো।
গ্রুপের অন্য ম্যাচে দিনামো কিয়েভের মাঠে ৪-০ গোলে জিতে শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনাও। চার ম্যাচে শতভাগ সাফল্যে কাতালান ক্লাবটির পয়েন্ট ১২। সমান ম্যাচে তিন জয়ে ইউভেন্তুসের পয়েন্ট ৯।
Copyright © 2026 Engineers Voice. All rights reserved.