1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
যবিপ্রবির সঙ্গে জার্মানির টিএইচএম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

যবিপ্রবির সঙ্গে জার্মানির টিএইচএম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপলায়েড সায়েন্স (Technische Hochschule Mittelhessen University of Applied Sciences) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমএইউ) সই হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস প্রেসিডেন্ট প্রফেসর ড. ম্যাথিয়াস উইলিয়ামস গত ১৬ মে সোমবার দুপুরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সমঝোতা স্মরক সইয়ের ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে সম্মেলন, সভাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। শিক্ষা ও গবেষণার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও স্টাফ বিনিময় এবং যৌথভাবে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে পারবে।

দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্ততা করেন যবিপ্রবির হয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের গণিত বিভাগের অধ্যাপক ড. রহমাতুল্লাহ খন্দকার।

এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত. ড. মো. নাসিম আদনান, অতীশ কুমার দীপংকর, রোমানা রহমান ইমা, প্রভাষক মোস্তাফিজুর রহমান আকন্দ, ড. এ. এফ. এম. শাহাবউদ্দীন, মো. সালাহউদ্দীন কবীর ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের এমওইউ সইয়ের বিষয়ে বিভিন্ন দপ্তর ও বিভাগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com