1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
মেঘনা নদীতে টানেল ও রেললাইন স্থাপনের পরিকল্পনা করছে সরকার - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

মেঘনা নদীতে টানেল ও রেললাইন স্থাপনের পরিকল্পনা করছে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, চাঁদপুর এবং শরীয়তপুর নদী ভাংতি এলাকার মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ এলাকা। ইতোমধ্যে বাংলাদেশের সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। সবগুলোতেই স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ৪শ ২০ কোটি টাকার প্রকল্প আমরা প্রণয়ন করেছি। পাঁচ দশ বছরের জন্যে প্রকল্প করতে চাই না। অন্তত ৫০ বছরের জন্যে টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে চাই.

তিনি মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। বাংলাদেশের প্রায় ১৬হাজার ৭শ’ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে ৫হাজার ৭শ’ ৫৭ কিলোমিটার উকূলীয় অঞ্চলের বাঁধ। আড়াই হাজার কিলোমিটার সাধারণ বাঁধ। সারাদেশে ড্যাল্টা প্লান বাস্তবায়ন করা হচ্ছে।

আমরা আশা করি, ৪শ ২০ কোটি টাকার প্রকল্প এর আওতায় চাঁদপুর শহর সংক্ষণ প্রকল্প পুননির্মাণ আগামী বর্ষার আগেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করবো।

এনামুল হক শামীম আরো বলেন, আমরা মেঘনা টানেল করতে চাই। এ সরকারের শেষ দিকে হলেও টানেল অথবা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে চাই। সব কিছু বাস্তবতার আলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন পয়েন্টে টানেল বা সেতু হবে তা ট্যাকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। আমরা চাঁদপুর এবং শরীয়তপুরকে শুধু গাড়ি নয়, রেল সংযোগ স্থাপন করবো।

পরে তিনি শরীয়তপুর নরসিংহপুর ফেরী ঘাটে উপস্থিত হয়ে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক পরিদর্শন করেন। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com