1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি এর উপশহরস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ডিজাইন এন্ড ইমপ্লিমেনটেশন অব কনভেনশনাল এন্ড এ্যাডভান্স লাইটনিং প্রোটেকশন সিস্টেম’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনার পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় (রুয়েট) এর উপচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড ইন্টারন্যাশনাল) খান মনজুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট (মানব সম্পদ উন্নয়ন) শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান মোতাহার হোসেন।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল মাওলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার।

       

সেমিনারে বজ্রপাতের কারণ ও বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানি ঘটে, স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়, এসব ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় সেদিকে দৃষ্টিপাত করা হয়। এছাড়াও সেমিনারে প্রকৌশল খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। প্রকৌশল সেক্টরে চলমান ৯ম ও ১০ম গ্রেডে ডিপ্লোমা কোটা, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।

সেমিনারটির আয়োজন করে যৌথভাবে আইইবি এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ও আইইবি রাজশাহী কেন্দ্র। এতে রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com