1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েটে জাতীয় কবি’র ১২৩তম জন্মবাষিকী “বিদ্রোহীর শতবর্ষ” উদ্যাপিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েটে জাতীয় কবি’র ১২৩তম জন্মবাষিকী “বিদ্রোহীর শতবর্ষ” উদ্যাপিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “জাতীয় কবি নজরুল ইসলাম একজন স্বাধীন ও অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তিত্ব।  শিশুকাল থেকেই তাঁর বহুমাত্রিক প্রতিভা বিকশিত হতে আমরা দেখেছি। তিনি আমাদের জন্য অগ্রসর চিন্তা-চেতনার প্রতীক হয়ে থাকবেন। কবি নজরুল ইসলামের দেখানো সাম্য ও মানবতার মুক্তির পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।  ”

তিনি আজ ২৫শে মে (বুধবার) ২০২২ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে “বিদ্রোহীর শতবর্ষ” শীর্ষক প্রতিপাদ্যের উপর রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক জনাব রাশেদ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

রিসোর্স পারসন জনাব রাশেদ রউফ বলেন, কবি নজরুল ইসলামের আর্বিভাব ধূমকেতুর মতো। এরপর আর থেমে থাকেননি। শিল্প-সাহিত্যের সব শাখায় প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। জাতিকে জাগিয়েছেন। মানুষকে চির উন্নত মম শির হতে বলেছেন। তাঁর কবিতা থেকে নতুন সম্ভাবনা ও শক্তি এসেছে। তিনি সকল দ্বিধা ও জটিলতামুক্ত এবং অফুরন্ত প্রাণশক্তির মানুষ।

এছাড়া এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বিদ্রোহীর শতবর্ষ” শিরোনামে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জয়ধ্বনির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com