1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
কুয়েট শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

কুয়েট শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী গত ০৩/০৭/২০২২ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ০১:১৮-২০ মিনিটে ক্যাম্পাসের দূবার বাংলা সংলগ্ন রাস্তায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হামলার বিচার চেয়ে আবেদন করেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সুষ্ঠ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৫ জুলাই এর মধ্যে এ বিষয়ে তদন্ত করতঃ একটি রিপোর্ট ভাইস-চ্যান্সেলর মহোদয় বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।  ০৫ জুলাই অভিযোগকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে স্বাক্ষাত করেন। এসময়, পরিচালক (ছাত্র কল্যাণ) ও অভিযোগকারী শিক্ষার্থীর সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্বাক্ষাতকালে ভাইস-চ্যান্সেলর এ বিষয়ে তদন্ত রিপোর্ট প্রাপ্তি স্বাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিযোগকারী শিক্ষার্থীকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপর হামলার মত অনাকাঙ্খিত ঘটনা  কোন ভাবেই কাম্য নয় এবং এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com