1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
করোনায় আক্রান্ত যবিপ্রবির উপাচার্য - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

করোনায় আক্রান্ত যবিপ্রবির উপাচার্য

  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও  একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তাঁর কাশিসহ কিছু শারীরিক জটিলতা থাকলেও তিনি মোটামুটি সুস্থ আছেন।

আজ রোববার সকালে যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন যবিপ্রবি ক্যাম্পাসের বাসভবনে থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. দীপক কুমার মন্ডলের অধীনে চিকিৎসা গ্রহণ ও ঔষধ সেবন করছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়, করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুযায়ী আগামী ৭ দিন তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শারীরিক উপস্থিতিতে তিনি সব ধরনের দাপ্তরিক সভা, পারস্পারিক সাক্ষাৎকারসহ কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবেন না। করোনা ভাইরাসের দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন। তাঁর আশু রোগ মুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com