1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
মহিলা সমিতিগুলোকে ১১ কোটি টাকা অনুদান - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

মহিলা সমিতিগুলোকে ১১ কোটি টাকা অনুদান

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

সারাদেশের মহিলা সমিতিগুলোকে ১১ কোটি টাকা অনুদান দিলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় দেশের সকল জেলা প্রশাসক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও স্বেচ্ছাসেবী সমিতির সদস্যরা ভার্চ্যুয়ালে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী এ সময় সে¦চ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে চেক বিতরণ করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, দেশ থেকে দারিদ্র্য নির্মূল, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদেরকে আরো এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ও পোশাককে ডিজিটাল বাংলাদেশের তথ্য-প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শহর ও বিদেশের ক্রেতাদের সামনে তুলে ধরতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আক্তারের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com