1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক সম্পন্ন - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর, অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২১ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অফির্সাস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কাজী শাহেদ হাসান।

এর আগে প্রথম পর্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অফির্সাস অ্যাসোসিয়েশনের সদ্যবিদায়ী সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও চুয়েটের প্রধান প্রকৌশলী জনাব মো. সিরাজুল ইসলাম। পরে নির্বাচিত সভাপতি অ্যাসিসেয়শেনের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান। এরপর বিদায়ী কমিটির পক্ষে সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ২০২১-২২ কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com