1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
রুয়েটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

রুয়েটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
????????????????????????????????????

২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় পালন করেন। একুশের প্রথম প্রহরে ১৯৫২ এর মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রুয়েট ভাইস-চ্যান্সের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক ছাত্রকল্যাণ ও ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত,এমই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. আব্দুল আলিম,সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল, আইসিটি সেলে পরিচালক প্রফেসর ড. মো: আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, কেন্দ্রীয় ভান্ডারের প্রশাসক শ্যাম দত্ত, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, অফিসার সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, বিভাগীয় প্রধানবৃন্দ, পরিচালকবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপরই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং রুয়েট ছাত্রলীগ, বিভিন্ন হলের প্রভোস্ট, ইটিই বিভাগ, রুয়েটস্থ রাজশাহী শহর ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভোরে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com