1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম ‘১-এ’ স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াটার দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

৩৭তম স্প্যান বসানোর ৯দিনের মাথায় বসানো হলো এ স্প্যানটি। গেল মাসে ৪টি স্প্যান বসানো সম্ভব হয়েছে, চলতি মাসে আরো ১টি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজং এর মাওয়ায় অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে রওনা দেয় পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই। প্রায় আধাঘণ্টা পর কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছায় ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি।

প্রকৌশলীরা জানিয়েছেন, ভাসমান ক্রেনটি যাতে অবস্থান করতে পারে, সেজন্য আগেই ড্রেজিং করে পর্যাপ্ত গভীরতার ব্যবস্থা করা হয়। ক্রেনটি ২ পিলারের মধ্যবর্তী স্থানে রেখে সুবিধাজনক জায়গায় নোঙর করা হয়। এরপর পজিশনিং শেষে স্প্যানটি পিলারের উচ্চতায় তুলে রাখা হয় পিলারের বেয়ারিংয়ের ওপর। এর মাধ্যমেই দৃশ্যমান হয় সেতুর ৫ হাজার ৭০০ মিটার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com