1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
বিনামূল্যে জনগণের দ্বারপ্রান্তে করোনার ভ্যাকসিন পৌছে দেওয়া হবে - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

বিনামূল্যে জনগণের দ্বারপ্রান্তে করোনার ভ্যাকসিন পৌছে দেওয়া হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌছে দেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি সরকারের যে প্রস্তুতি রয়েছে, জনগণের যে সচেতনতা আছে এবং মাঠ পর্যায়ে আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের সকল লেবেলের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর যে প্রস্তুতি রয়েছে তা দিয়ে প্রথম ডেউয়ের মতো দ্বিতীয় ডেউটিও মোকাবেলা করতে সক্ষম হব। আর শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনও অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। যে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো অনিয়ম করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, আশুলিয়া যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভুইঁয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com