1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
দুজন শিক্ষার্থীকে স্মার্টফোন দিল যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

দুজন শিক্ষার্থীকে স্মার্টফোন দিল যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

অনলাইন ক্লাসে অংশগ্রহণের অসুবিধা দূরীকরণের জন্য দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীকে দুটি স্মার্টফোন প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব’।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতির কক্ষে ওই দুইজন শিক্ষার্থীর হাতে দুটি স্মার্টফোন তুলে দেওয়া হয়। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিলের সহায়তায় এ ক্লাব পরিচালনা করা হয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হলেও দুইজন শিক্ষার্থীর মোবাইল ডিভাইস না থাকায়, তাঁদেরকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করানো যাচ্ছিল না। তাঁদের সহায়তার জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব এগিয়ে আসে। ওই দুজন শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসে অংশগ্রহণের উপযোগী দুটি মোবাইল ডিভাইস প্রদান করা হয়েছে। এখন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শতভাগ শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা কার্যক্রমে আওতাভুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি। অতিমারী করোনার সময় শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক এ. এইচ. এম. শাহরিয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সদস্য মো. বেলাল হোসেন, মো. লিখন হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com