1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েট ক্লাবের নতুন কমিটি ঘোষণা - সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইসলাম মিয়া - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েট ক্লাবের নতুন কমিটি ঘোষণা — সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইসলাম মিয়া

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২০-২১ কার্যকরী বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। চুয়েট ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আশুতোষ সাহা এবং সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল ০৩ জানুয়ারি (মঙ্গলবার), ২০২১ খ্রি. এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য নবগঠিত চুয়েট ক্লাব কমিটির সভাপতি হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসাইন, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. ফরহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানবিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাহিদা সুলতানা, সম্মানিত সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা এবং সহকারী পরিচালক (নিরাপত্তা) জনাব মো. আনিসুজ্জামান খাঁন মনোনীত হয়েছেন। উল্লেখ্য, ড. মোহাম্মদ ইসলাম মিয়া পূর্বঘোষিত নির্বাচনে সরাসরি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com