1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
যবিপ্রবির সঙ্গে জাপানের রুজ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

যবিপ্রবির সঙ্গে জাপানের রুজ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাপানের শিল্প প্রতিষ্ঠান রুজ ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও রুজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাশামুরা ইয়ামাজি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আানোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ইন্ডাস্ট্রি-একাডেমি পার্টনারশিপের উপর জোর দিচ্ছে। যবিপ্রবির সঙ্গে রুজ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পেল। এর পেছনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সমঝোতা স্মরক সইয়ের ফলে যবিপ্রবিতে রুজ ইন্টারন্যাশনাল ইয়ামাটোর বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি (ওয়াইডব্লিউএস) এবং বায়োচার প্রডাকশন সিস্টেম (বিপিএস) প্রযুক্তি সরবরাহ করবে। একইসঙ্গে যবিপ্রবিতে গবেষণা সংক্রান্ত সকল খরচ রুজ ইন্টারন্যাশনাল বহন করবে। দুই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ এবং এশীয় অঞ্চলে পরিবেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, বিপণনসহ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ ফখরুদ্দিন মো. শাহেদ।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত ও ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, রোজ ইন্টারন্যাশনালেরর পরিচালক ইসাও মিয়ামোটো প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com