1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
যুক্তরাষ্ট্রের সাফারি পার্কের ৮টি গরিলা করোনাভাইরাসে আক্রান্ত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহার দিনের সুন্নত আমলসমূহ রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি

যুক্তরাষ্ট্রের সাফারি পার্কের ৮টি গরিলা করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সাফারি পার্কে অন্তত: ৮টি গরিলার দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

বন্দী অবস্থায় থাকা এপ বা বানর-জাতীয় প্রাণীর মধ্যে এই প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের কথা জানা গেল।

তবে এর আগে গরিলা ছাড়া বিড়াল ও কুকুরসহ অন্য কিছু প্রাণীর মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ হতে দেখা গেছে।

পার্ক কর্তৃপক্ষ বলছে, কয়েকটি গরিলার ক্ষেত্রে কাশিসহ কিছু উপসর্গ দেখা গেছে – তবে তাদের কেউই গুরুতর অসুস্থ হয়নি।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, মানুষ ও এপ বা বানরজাতীয় প্রাণীর মধ্যে বহু মিল আছে এবং সেকারণে করোনাভাইরাস গরিলার মত বিপন্ন প্রজাতির এপদের জন হুমকি হয়ে উঠতে পারে বলে এর আগেই বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্যান ডিয়োগোর সাফারি পার্কটিতে এ পর্যন্ত একটি গরিলা টেস্টের পর নিশ্চিতভাবে করোনাভাইরাস পজিটিভ বলে চিহ্নিত হয়েছে, তবে আটটি গরিলাই এ ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে অনুমান করছে কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে যে, গরিলাগুলোর দেখাশোনা করেন এমন কোন সাফারি পার্কের কর্মী থেকেই এরা সংক্রমিত হয়েছে।

এক বিবৃতিতে সাফারি পার্কটির নির্বাহী পরিচালক লিসা পিটারসন বলেন, “কারো কারো কফ জমে গেছে এবং কাশি হচ্ছে – তা ছাড়া গরিলারা ভালোই আছে।”

“তাদের কোয়ারেন্টিন করা হয়েছে এবং তারা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আমরা আশা করছি যে তারা পুরোপুরি সেরে উঠবে।

ডিসেম্বর মাসের শুরু থেকেই করোনাভাইরাস মহামারির কারণে সাফারি পার্কটি বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com