1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
শব্দ করে পড়ার অভ্যাস আমাদের ঐতিহ্য : ড. আরেফিন সিদ্দিক - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

শব্দ করে পড়ার অভ্যাস আমাদের ঐতিহ্য : ড. আরেফিন সিদ্দিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেছেন, শব্দ করে পড়ার অভ্যাস আমাদের ঐতিহ্য। শব্দ করে পড়া ভাষার উচ্চারণকে সমৃদ্ধ করে। এই ঐতিহ্য রক্ষায় সবাইকে আরো সোচ্চার হতে হবে।

আজ জাতীয় প্রেসক্লাবে রিড অ্যালাউড বাংলাদেশের উদ্যোগে শব্দ করে পড়ার বিভিন্ন উপকারিতা নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ স্লোগানে আজ পালিত হয়েছে বিশ্ব শব্দ করে পড়া দিবস ২০২১ (ওয়ার্ল্ড রিড অ্যালাউড ডে ২০২১)।
রিড অ্যালাউড বাংলাদেশের রূপকার রূপক সিংহের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক।

অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেন, ‘মাদরাসা, মসজিদে শব্দ করে পড়ানোর ঐতিহ্য ছিল, এখনও আছে। আগে গ্রামের বাড়িগুলো থেকে শব্দ করে পড়ার আভাস পাওয়া যেত, এখন পাওয়া যায় না। সময়ের সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায়। কিন্তু কিছু কিছু বিষয় হারিয়ে গেলে ঐতিহ্যও হারিয়ে যায়।’

তিনি বলেন, যেকোনো ভাষার উচ্চারণ শিখতে হলে শব্দ করে পড়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে আমরা যারা বাঙালি, তাদেরকেই শুদ্ধ বাংলা উচ্চারণ শিখতে শব্দ করে পড়তে হবে। তা নাহলে তো বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ হারিয়ে যাবে। এজন্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাইকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি, বিশেষভাবে বাংলা ভাষা শেখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মকে আলোর পথ দেখাতে তাদের এই প্রচেষ্টাকে সফল করতে হবে। আর এই শব্দ করে পড়ার বিষয়টিকে সেমিনার এবং র‌্যালি পর্যন্ত সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে রিড অ্যালাউড বাংলাদেশ পক্ষ থেকে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

রিড অ্যালাউড ডে ২০২১ উপলক্ষে অনলাইনে ভিডিও পাঠানোর মাধ্যমে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানে সনদ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com