1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েট ভিসি’র সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েট ভিসি’র সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২১ খ্রি. সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুনসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ মহিবুর রহমান, অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মুহাম্মদ শওকত আলী, দপ্তর সম্পাদক জনাব মো. রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ সওকত হায়াত ওসমানী, মহিলা বিষয়ক সম্পাদক জনাব নুসরাত জাহান এবং কার্যনির্বাহী সদস্য জনাব মুহাম্মদ এমরানুল হক, জনাব মোহাম্মদ ইউছুফ, প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশলী রনি দে এবং জনাব মো. রাশেদুল ইসলাম রানা। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি, ২০২১ খ্রি. ২০২১-২২ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com