1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েটের সাবেক সিন্ডিকেট সদস্য ও অ্যালামনাই প্রফেসর ড. প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে চুয়েট ভিসির শোক প্রকাশ - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েটের সাবেক সিন্ডিকেট সদস্য ও অ্যালামনাই প্রফেসর ড. প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে চুয়েট ভিসির শোক প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. প্রকৌশলী মো. আলী আশরাফ আজ দিবাগত রাত ২.০০ ঘটিকায় রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্œা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তিনি চুয়েটের পুরকৌশল বিভাগের ১৯৭০-৭১ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের মো. নুরুল হুদার সন্তান।

এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, “প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে আমরা একজন দক্ষ নগর পরিকল্পনাবিদকে হারালাম। বিশেষ করে, চট্টগ্রাম শহরের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানে গৌরবময় দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মো. আলী আশরাফের ইন্তেকালে আমরা চুয়েট পরিবারের একজন শুভাকাঙ্খীকেও হারালাম। তিনি এই প্রতিষ্ঠানের কেবল সাবেক ছাত্রই ছিলেন না, একইসঙ্গে এই প্রতিষ্ঠানের সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন কমিটিসহ একাডেমিক, প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে নানাভাবে যুক্ত ছিলেন। আমরা তাঁর গৌরমময় অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রকৌশলী মো. আলী আশরাফের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com