1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
কুয়েটে অনলাইনে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা শুরু - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

কুয়েটে অনলাইনে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
????????????????????????????????????

করোনা (কোভিড-১৯) মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় দেশের অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা গ্রহণ বাধাঁগ্রস্থ হচ্ছে। এ পরিস্থিতিতে বিশ^বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার থেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। আজ বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ সেশনের ৪র্থ বর্ষের ২য় টার্মের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন পদ্ধতিতে পরীক্ষা প্রদানরত শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় বিশ^বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com