1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)-এর মধ্যে ‘বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ০৭ অক্টোবর (বুধবার), ২০২১ খ্রি. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এইচবিআরআই’র পক্ষে প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার জনাব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষর করেন। এ সময় সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং এইচবিআরআই’র পক্ষে প্রজেক্ট অফিসার (চলতি দায়িত্ব) ড. সৈয়দা সায়কা বিনতে আলম স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ২০/০৬/২০২১ খ্রি. তারিখে পাঁচ বছর মেয়াদি উক্ত সমঝোতা চুক্তিটি সম্পাদিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় আগামী পাঁচ বছর যাবত দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও বৈজ্ঞানিক কর্মকর্তা বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম ও প্রকাশনা, দক্ষতা তৈরি ও ল্যাবরেটরি প্রতিষ্ঠা, যৌথভাবে সেমিনার, কনফারেন্স ও কর্মশালা আয়োজন, বিভিন্ন প্রকাশনা, প্রতিবেদন ও অন্যান্য একাডেমিক বিষয় বিনিময় এবং দ্বিপাক্ষিক গবেষণা ল্যাব ব্যবহারের সুবিধা পাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com