1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
যবিপ্রবিতে ‘ইইই ডে’ উদযপান - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

যবিপ্রবিতে ‘ইইই ডে’ উদযপান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালন করা হয়েছে। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রাপ্তিতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ।

গত শনিবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। আর আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইইই বিভাগের পক্ষ থেকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‘ইইই ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকে তরান্বিত করতে নির্মাণাধীন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় বিভাগটিকে একটি হাইভোল্টেজ ল্যাব করে দেওয়া হচ্ছে। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় এ বিভাগ থেকে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. ইমরান খান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান জুয়েল, মো. তানভীর আহম্মেদ, প্রভাষক মো. আল-আমিন, মো. মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com