1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

শনিবার (৯ এপ্রিল) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইআইসিটি (ইন্সটিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে সকাল ১০:৩০ টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৫ (পনের) দিনব্যাপী “ অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি পরিচালক ও ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. মো. আলী হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

১৫ (পনের) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com