1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েটে ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালায় বৈষম্য দূরীকরণে স্টাফ এসোসিয়েশনের মানববন্ধন পালন - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েটে ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালায় বৈষম্য দূরীকরণে স্টাফ এসোসিয়েশনের মানববন্ধন পালন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে ইউজিসি কর্তৃক প্রণীতব্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১১দফা বাস্তবায়নের দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধন একযোগে পালিত হয়েছে। আজ ২৯শে জুন (বুধবার) ২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চুয়েটের স্বাধীনতা চত্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন। মানববন্ধনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন। এতে আরও বক্তব্য রাখেন স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টা জনাব মো. মাসুদ হোসেন রুবেল ও উপদেষ্টা জনাব আব্দুল আল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিশ^জিৎ ভট্টাচার্য। মানবনন্ধনে চুয়েটের সর্বস্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এতে অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com