1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
????????????????????????????????????

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩০ জুলাই শনিবার দুই দিনব্যাপী ১ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ইউজিসি এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন টিপিসি চেয়ার জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, জেনারেল চেয়ার কুয়েট আইআইসিটি এর ডাইরেক্টর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং কনফারেন্সের জেনারেল সেক্রেটারী প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক  বিশ্ববিদ্যালয়ের   মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন আইসিআইসিটিডি-২০২২ এর অংশগ্রহনকারীদের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশিদ বেস্ট পেপার এ্যাওয়ার্ড ও  বেস্ট ফিমেল অথর এন্ড প্রেজেন্টেশন এ্যাওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য, ২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, ৫ টি কি-নোট স্পিচ, ৩ টি ইনভাইটেড টকস, ১ টি সেমিনার এবং ৩ টি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com