1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
জাতির পিতার সমাধিসৌধে কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর শ্রদ্ধা নিবেদন - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

জাতির পিতার সমাধিসৌধে কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
????????????????????????????????????

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রদ্ধা নিবেদনকালীণ সময়ে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নের্তৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারকে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। প্রফেসর হালদার গত ০৪ সেপ্টেম্বর রবিবার সকালে কুয়েটের ৭ম ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com