1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভ কামনা জানালেন চুয়েট ভিসি - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভ কামনা জানালেন চুয়েট ভিসি

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট পরিবারের পক্ষ থেকে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মাননীয় চুয়েট ভিসি বলেন, “আমরা জানি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। তিনি আমাদের বীর চট্টগ্রামেরই কৃতি সন্তান। তিনি নোবেল শান্তিতে পুরষ্কার পাওয়ার পর বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তিনি একজন সুদক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে সংগঠক, সামাজিক উদ্যেক্তা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। গণমানুষের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের অন্তর্বতী সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।  চুয়েট পরিবার মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্যান্য মাননীয় উপদেষ্টা মন্ডলীর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com