1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার। অদ্য বৃহস্পতিবার বিকেলে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধের ধরণ, বিগত ০১ বছরে বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন ধরণের সাইবার ক্রাইমের পরিসংখ্যান, সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি এবং ভুক্তভোগীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রতিবছর অক্টোবর মাসব্যাপি পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মকান্ড বিষয়ে অবহিত করা হয়। এবছরের সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হলো- ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী।
সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার।
উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) এর রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌ. জুনায়েদ আহমেদ।
সহ রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মোঃ আব্দুল মুনেম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সবাই সচেতন হলেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে সাইবার বুলিং, ফিশিং, অনলাইন কেনাকাটায় প্রতারণা, অর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ চুরি, হ্যাকিং, তথ্য চুরি প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তি পরিসর থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সাথে প্রতিবছর অক্টোবরে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনে যুক্ত হবার আহবান জানানো হয়।
সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সিরিজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com