1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে মোঃ মঈনুল হক সভাপতি, বাদশা মোঃ হারুন সাধারণ সম্পাদক নির্বাচিত - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে মোঃ মঈনুল হক সভাপতি, বাদশা মোঃ হারুন সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে বাদশা মোঃ হারুন নির্বাচিত হয়েছেন।

১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অফিসার এসোসিয়েশনের কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে  সহকারী রেজিস্ট্রার মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে প্রিন্সিপ্যাল টেকনিক্যাল অফিসার বাদশা মোঃ হারুন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ শহীদুল্লাহ আযম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ মেহেদী ইসলাম এবং সদস্য পদে জি.এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হেসেন প্রামানিক নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জোহুর-উজ-জামান, মিজানুর রহমান,মোঃ মশিউর রহমান ও মোঃ আব্দুল বাতেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com