
শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজশাহী আইইবি প্রাঙ্গণে আট শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌ. শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌ. সরদার আনিছুর রহমান রানা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক) মোঃ আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান মনির এবং সুদীপ্ত দাস, মোঃ গোলাম মোরশেদ, জুনায়েদ আহমেদ, আব্দুল্লা হিস সাফী, মোঃ কবিরুজ্জামান, একেএম ওবায়দুল্লাহ, শিবির আহমেদ, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ এনামুল হক, মতিউর রহমান, আব্দুস সাত্তার, মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, শফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন ও মোঃ মোর্শেদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেমন পেশাজীবীদের জন্য কাজ করে, তেমনি হতদরিদ্র ও অসহায় মানুষদের জন্যও কাজ করে। শুধু শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না। সামনে হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার বিষয়েও অনেক কার্যক্রম পরিচালনা করা হবে। তারা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বরেন্দ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে।
© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply