1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চুয়েট বঙ্গবন্ধু পরিষদের ওয়েবইনার - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চুয়েট বঙ্গবন্ধু পরিষদের ওয়েবইনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “স্বাধীনতার পরিপূর্ণতা” শীর্ষক এক ওয়েবইনারের আয়োজন করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারি (রবিবার), ২০২১ খ্রি. সন্ধ্যা ৬.০০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব পরিষদ ডাঃ আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। ওয়েবইনারটি সঞ্চালনা করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ.টি.এম. শাহজাহান। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com