1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স শুরু হচ্ছে ১২ ডিসেম্বর - তিনদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নেবেন ১০ দেশের দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও প্রফেশনাল্স - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স শুরু হচ্ছে ১২ ডিসেম্বর – তিনদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নেবেন ১০ দেশের দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও প্রফেশনাল্স

  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর, ২০২১ খ্রি. তিনদিনব্যাপী ষষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে 6th International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE2021) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

এ উপলক্ষ্যে আজ ০৮ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২১ খ্রি. চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এক ‘মিট দ্যা প্রেস’ এর আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্সের উপদেষ্ঠাম-লীর কো-চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, কনফারেন্স চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, টেকনিক্যাল কমিটির চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অরগ্যানাইজিং কমিটির সদস্য ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ ও প্রভাষক জনাব মো. আফনান হাসান এবং জনসংযোগ কর্মকর্তা জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com