1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি - Engineers Voice
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহার দিনের সুন্নত আমলসমূহ রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
চুয়েটে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে "পেট্রোলিয়াম অয়েল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনারে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।
চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে। সারা পৃথিবীজুড়ে গ্যাস অনুসন্ধান কূপের সফলতার সম্ভাবনা হার প্রায় ২০ শতাংশ থাকে, কিন্তু বাংলাদেশের সেই সম্ভাবনা থাকে প্রায় ৩৩ শতাংশ। তারপরেও আমরা তা অনুসন্ধান করছি না বরং বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল হয়ে আছি। আমাদের নিজস্ব অনেক খনিজ সম্পদ আছে, আমাদের এই খনিজ সম্পদগুলোর অন্বেষণ, অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে হবে।”
আজ ১৫ই ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “পেট্রোলিয়াম অয়েল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শরীফ হাসনাত। সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী মানজেরি খোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাদিয়া মেহজাবীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী শক্তি উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে পেট্রোলিয়ামের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যদি পেট্রোলিয়াম না থাকত আসলে আমাদের দেখা বর্তমান সভ্যতাই হয়তোবা গড়ে উঠত না। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চাহিদা অনুযায়ী অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক নিরাপদ মজুদ গড়ে তোলা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা একটি বড় চ্যালেঞ্জ। একটি ভালো ব্যবস্থাপনায় জ্বালানি খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র, যেখানে শিল্পের চাহিদা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং প্রযুক্তি নিয়ে কাজ করে। এটি একটি বহুমুখী প্রকৌশল শাখা, যেখানে ভূ-তাত্তি¡ক বিজ্ঞান, ভূতল প্রকৌশল এবং যান্ত্রিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। চুয়েটের পিএমই বিভাগের গ্র্যাজুয়েটরা দেশীয় ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সময়ের সাথে সাথে পিএমই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জ্বালানি ও খনিজ বিষয়ক গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে চুয়েট তথা বাংলাদেশের সুনাম বয়ে আনছে। শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি, ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করে যদি এগিয়ে যায়, তবে তারা বিশ্বব্যাপী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে সফল হতে পারে বলে আমি মনে করি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com