1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা থাকতেই হবে : মোস্তাফা জব্বার - Engineers Voice
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে আইইবি’র শীতবস্ত্র বিতরণ আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা থাকতেই হবে : মোস্তাফা জব্বার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা থাকতেই হবে। আগামী দিনে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের উপযোগী করে তৈরি করতে না পারলে টিকে থাকা কঠিন হবে। এই জন্য প্রত্যেককে ডিজিটাল দক্ষতা থাকতেই হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘এন্টারপ্রিনিয়ার্স ডায়রি’ শীর্ষক এক ওযেবিনারে আজ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত শিক্ষক তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, যন্ত্র বা প্রযুক্তি দুটি জায়গা দখল করতে পারবে না । এর একটি মেধা এবং অপরটি হচ্ছে সৃজনশীলতা। মানুষের বেসিক ডিজিটাল দক্ষতা থাকলেও প্রযুক্তির চ্যালেঞ্জ দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রকৃত পরিবেশ, সঠিক দিক-নির্দেশনা ও উপযুক্ত সহায়তা প্রদান খুবই প্রয়োজন। এ সবের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এতে তাদের ব্যর্থ হওয়ার কোন সুযোগ থাকে না।

অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান এবং অধ্যাপক সাদিয়া আহমেদ প্রমূখ বক্তৃতা করেন।

(বাসস)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৬ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com