1. alimsnb0@gmail.com : Abdul Alim :
  2. zunaid365@gmail.com : Engineers Voice :
  3. robinsnb18@gmail.com : Robin :
তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার : আইসিটি প্রতিমন্ত্রী - Engineers Voice
সংবাদ শিরোনাম :
আইইবি, রাজশাহী কেন্দ্রে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত চুয়েটে বিএমই বিভাগের সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত জেসিআই রাজশাহী ২০২৫ সালের নেতৃত্ব ঘোষণা: আমানুল্লাহ বিন আক্তার আবিদ ও মাহির আসেফ সংগঠনকে এগিয়ে নেবেন রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন স্মৃতিসৌধে আইইইবির পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে: চুয়েট ভিসি সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে কাল খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার : আইসিটি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের তরুণরা আর চাকরির পিছনে ঘুরবে না, আইটি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে লাখো তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’
প্রতিমন্ত্রী আজ মানিকগঞ্জের ঘিওরে মানিকগঞ্জ ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, ঘিওর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার মানিকগঞ্জের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই পার্ক বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান- নির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গড়ে উঠবে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার উপযোগী প্রজন্ম।
তিনি বলেন, আগামীতে আমাদের মেধাবী তরুণরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবটিক্স, আইওটি, সাইবার সিকিউরিটি টুলস তৈরি করে বিদেশে রপ্তানি করবে। প্রশিক্ষণ গ্রহণ করে প্রত্যন্ত অঞ্চল কিংবা শহর যেকোনো জায়গায় বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
পলক বলেন, দেশের তরুণরা যেন উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী ঘিওরে মানিকগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৮৫ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট মানিকগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি চালু হলে মানিকগঞ্জের ১ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণের সুযোগ পাবে।

 

(বাসস)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ ইঞ্জিনিয়ার্স ভয়েস: ২০১৭-২০২৪ --- “ইঞ্জিনিয়ার্স ভয়েস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com